বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: মধু সূধন ধর চাকরি জীবনে শ্রেষ্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। গত কাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্জন নিয়ে লেখা জন্য হুবহুব তুলে ধরা হল।
প্রিয় জগন্নাথপুর বাসী,অত্যন্ত গর্বের সহিত জানাচ্ছি যে,সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং সহকর্মীদের সহযোগিতায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হয়েছে। এই অর্জন জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণের।
যাদের অপরিসীম ত্যাগ তিতিক্ষা আর ঝুঁকিপূর্ণ কঠোর পরিশ্রমের ফলে অর্জিত হয়েছে এই অসাধারণ অর্জন,জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত সকল সহকর্মী প্রিয় চিকিৎসক,সিনিয়র স্টাফ নার্স,মিডওয়াইফ,হাসপাতাল ব্যাবস্হাপনা কমিটির সদস্য, অফিস সহকারী, ক্যাশিয়ার,ষ্টোর কিপার,পরিসংখ্যানবিদ,স্যাকমো, এমটিইপিআই,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্যানেটারী পরিদর্শক, সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী, টিএলসিএ, এক্স-রে, জিন এক্সপার্ট টেকনিশিয়ান,এম্বুলেন্স ড্রাইভার,ওয়ার্ড বয়,পরিচ্ছন্নতা কর্মী,আউটসোর্সিংয়ের কর্মী,পিসিএসবিএ, পোর্টার,ব্রাক,আইসিডিডিআরবি,ইউএনএফপি,সেভ দ্যা চিলড্রেন,WHO,UNICEF, মামনি,এনসিডি সহ বিভিন্ন সহযোগী এনজিও সংস্থা, কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্য,স্বেচ্ছাসেবক বৃন্দদেরকে অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা। যদিও মনেপ্রাণে বিশ্বাস করি আমার অনেক স্বাস্থ্যকর্মী ব্যাক্তিগত পর্যায়ে পুরস্কৃত হতে পারতেন কিন্তু পুরস্কার স্বল্পতা বা কিছুটা ভাগ্যের জন্য হয়ত পাওয়া হয়ে উঠেনি।তবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি আমাদের সবার সফলতার প্রতীক হয়ে ইতিহাসে ঠাঁই করে নিবে বলে বিশ্বাস করি এবং নিশ্চয়ই সেটা ব্যাক্তিগত অতৃপ্তি কে দূরে ঠেলে দিবে।
বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি জগন্নাথপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় সরকার পরিষদ, সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জগন্নাথপুরের স্বাস্থ্য ব্যাবস্হাকে উন্নতিকরনে সহযোগিতা করে যাচ্ছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিজয় দিবসে প্রথমবারের মত এইরকম একটি উদ্দীপনামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সন্মানিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি পরিচালক, স্বাস্থ্য বিভাগ, সিলেট, জনাব হিমাংশু লাল রায় স্যার সহ অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে।এই সন্মানের ফলে আমাদের দায়িত্ব যেমন আরও বেড়ে যাবে তেমনি যথাসাধ্য চেষ্টা থাকবে সম্মিলিত কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা যেন আরও বেশি সন্মামনায় ভূষিত হতে পারি। ধন্যবাদ সবাইকে
Leave a Reply