বিশেষ প্রতিনিধি::
নির্বাচনের দিন আমাদের মোবাইল টিম কাজ করবে, আমাদের গোয়েন্দা রির্পোটের ভিত্তিতে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা কাজ করে যাবে। ঝুকিপূর্ণ সেন্টারে তালিকা তৈরী করে কাজ করে যাবে পুলিশ। যে কোন দূর্ঘটনা ঘটার ৫ মিনিটের ভিতরে ভোট কেন্দ্রে পৌছে যাবে আইল শৃঙ্খলা বাহিনির সদস্যরা। প্রত্যেক অপরাধী জন্য ম্যাজিস্ট্রেট থাকবে সাথে সাথে অপরাধিকে সাজা দেওয়া হবে।
তিনি বলেন, আমরা অভয় দিতে চাই নির্বাচন শান্তিপূর্ণ হবে। যদি কোন প্রার্থীর সমর্থক কোন ধরণের অন্যায় কাজ করেন তার দায়বার প্রার্থীকে নিতে হবে। প্রত্যেক ভোটারকে চেহারা দেখিয়ে ভোট দিতে হবে। জাল ভোট দিতে চাইলে থাকে ধরিয়ে দিন। প্রত্যেক প্রার্থীর এজেন্টরা জাল ভোট ধরিয়ে দিতে হবে। প্রার্থী বাহন ব্যতিত অন্য কোন বাহন রাস্তার পাওয়া গেলে থাকে ধরে নিয়ে যাওয়া হবে। কোন প্রার্থী যানবাহন দিতে পারবে না। যদি কোন প্রার্থীর যানবাহন রাস্তায় পাওয়া যায় আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার (১৯ ডিসেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে জগন্নাথপুর থানার আয়োজনে রানীগঞ্জ ইউনিয়নে সকল প্রতিদ্ধন্ধী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপরের উপরুক্তকথা গুলো বলেন মতবিনিময় সভার প্রধান অতিথি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল এর এ এসপি শুভাশিস ধর।
তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে ১৮০ মিটারের ভিতরে কেউ প্রবেশ করতে পারবেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ উস্কানি মূলক কোন পোষ্ট দিলে সাথে সাথে এ্যাকশনে যাওয়া হবে। আমরা গ্যারান্টি দিতে চাই পুলিশ কোন প্রার্থীর পক্ষে কাজ করবেনা। আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমাদের পুলিশ কোন প্রার্থীর লোকদের কাছ থেকে এক টাকার জিনিসও খাবে না। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ন করবে পুলিশ। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে থানার এসআই ও রানীগঞ্জ ইউনিয়নের বিট পুলিশ অফিসার শফিকুল ইসলামের পরিচালনায়। এ সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সুন্দর আলী, থানার এসআই শিবলু মজুনদার, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদে প্রতিদ্ধন্ধী করা ৬জন চেয়ারম্যান প্রার্থী, ৩৮ জন মেম্বার প্রার্থী, ১৪ জন মহিলা মেম্বার সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply