1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে দেয়ালে দেয়ালে পোস্টার, বাদ যায়নি কোন ফাঁকা জায়গা

  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে আগামী ২৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত নিকটে আসছে তত বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টার-ব্যানার ছেয়ে গেছে। তবে এ ক্ষেত্রে মানা হচ্ছে না নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধিমালা। এমনকি বিধি নিষেধ প্রয়োগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের তৎপরতাও চোঁখে পড়েনি।

উপজেলার কয়েকটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। নিয়মের তোয়াক্কা না করেই চলছে প্রচারণা। নির্বাচন কমিশনের আইন রয়েছে প্রার্থীদের পোস্টার নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়ালে লাগানো যাবে না। কিন্তু সেটা কেউই মানছেন না। বিভিন্ন ঘরের দেয়াল, বিদ্যুতের খুঁটি, শৌচাগার, গাছে গাছে প্রার্থীদের পোস্টার লাগানো হয়েছে।

এ বিষয়ে জানতে পোষ্টার লাগানো লোকদের সাথে আলাপ করা হলে তারা জানান, অন্য প্রার্থীর লোকদের পোষ্টার লাগানো দেখে আমরা পোষ্টার লাগাচ্ছি। আমরা প্রথমে লাগাইনি। কয়েক জনের সাথে করলে তারা জানান এ পোষ্টার গুলো প্রথমে লাগাইনি। অন্য প্রার্থীর পোষ্টার লাগানো দেখে তারা পোষ্টার লাগিয়েছেন।

এ বিষয়ে জানতে প্রার্থীদের সাথে আলাপ করলে তারা জানান, আমরা লোকদের বলে দেই নাই দেয়ালে লাগানোর জন্য। আমরা নির্বাচন কমিশনের আইন মেনে পোষ্টার লাগানো জন্য বলেছি। পোষ্টার সাথে সুতলি দিয়া দিছি। যদি কোন লোক দেয়ালে পোষ্টার লাগায়। আমরা পোষ্টার গুলো সরানোর ব্যবস্থা করবো।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তার মুঠোফোনে বারবার ফোন দিলে ফোনটি রিসিভ না করায় আলাপ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা দেখবো। কোন কোন স্থানে পোষ্টার দেয়ালে লাগানো হচ্ছে তথ্য সংগ্রহ করে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD