1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পুলিশ দেখে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪১১ দেখা হয়েছে

সিনিয়র প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটে জুয়া খেলার আসরে পুলিশ দেখে কুশিয়ারা নদীতে পড়ে তাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জানুয়ারী) বিকেল ৩টার দিকে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ে পুরাতন লঞ্চঘাটে বসে ৬/৭ জন ব্যক্তি জুয়া খেলায় ছিল। জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ও রানীগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এএসআই মো. সোহেল বাগময়না গ্রামের যাওয়ার পথে জুয়ার আসর দেখতে পান। পুলিশ রাস্তা থেকে জুয়া খেলার আসরে যাওয়ার পথে জুয়ারীরা পুলিশকে দেখে তারাহুরা করে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তিনজন সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) পাড়ে উঠতে পারেননি। এছাড়া সাঁতার দিয়ে পাড়া উঠতে পারা গর্ন্ধবপুর গ্রামের আছাব আলীকে (৫৫) স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাস খেলা থেকে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েছে এবং তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেনি বলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD