1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে সড়ক নির্মানের অভিযোগ এক ঠিকাদারের বিরুদ্ধে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৫৮৭ দেখা হয়েছে

সিনিয়র প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অন্যর কৃষি জমি কেটে সড়ক নির্মানের করনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষতিগ্রস্ত কৃষক তাঁর ফসলি জমি কেটে সড়ক নির্মানের অভিযোগ করেন।

এলাকাবাসী ও কৃষকের অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার গন্ধবপুর গ্রামের কৃষক সালাম মিয়া তাঁর দুই কেদার ফসলি জমিতে এবার বোরো আবাদ করেন। কয়েক দিন আগে এলজিইডির উদ্যাগে প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দে রানীগঞ্জ কলেজ থেকে গোপড়াপুর বাজার পর্যন্ত সড়ক সংস্কার ও প্রস্হস্ত করনের কাজ পায় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা ঠিকাদার ছালিক মিয়া। কাজ চলাকালে সড়কের গন্ধবপুর এলাকায় কৃষক সালাম মিয়ার ফসলি জমি কেটে সড়ক প্রশস্ত করা হয়।

কৃষক সালাম মিয়া জানান,আমার ফসলি জমি কেটে সড়ক নির্মান করায় আমার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমি ক্ষতিপূরণের জন্য ঠিকাদারের সাথে যোগাযোগ করে কোন সুরাহা না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছি।

অভিযুক্ত ঠিকাদার ছালিক মিয়া বলেন, সড়ক নির্মান করতে গিয়ে শ্রমিকরা ভুল করে এক কৃষকের কিছু ফসলি জমি কেটে ফেলেছেন। আমি ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করে তাকে খুশি করার চেষ্টা করব।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ফসলি জমি কেটে সড়ক নির্মানের বিষয়ে কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD