1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেটের হোটেলে হিন্দু মেয়েসহ আটক জগন্নাথপুরের কথিত মাওলানা ওয়াহিদ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১০১ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::
অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের অপরাধে সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে কথিত মাওলানা আবদুল ওয়াহিদকে এক হিন্দু সম্প্রদায়ের এক যুবতীসহ আটক করেছে পুলিশ। হিন্দু সম্প্রদায়ের এ যুবতী সমাজের বিভিন্ন উঠতি বয়সী যুবকদের নামে ধর্ষণ মামলা দায়ের করে অর্থনৈতিক পায়দা লুটছে। এই মেয়ের দায়ের করা মিথ্যা ধর্ষণ মামলায় কারাগারে রয়েছেন একজন। এছাড়া আরও কয়েকজন পালিয়ে বেড়াচ্ছেন। মানসম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা হেফাজত নেতা কথিত মাওলানা আবদুল ওয়াহিদ পরের সম্পদ আত্মসাৎকারী। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার মুহতামিম ও স্থানীয় স্বাধীনবাজার জামে মসজিদের ইমাম ছিলেন। মাদ্রাসা ও মসজিদের টাকা আত্মাসাৎ করার অপরাধে বেশ অনেকদিন পূর্বে বরখাস্তও হয়েছিলেন। এরপর নারীদের বিদেশে পাঠানোর কাজে লেগে যান। এ কাজে কম বয়সী গরীব মেয়েদের টার্গেট করেন। তাদের বিদেশে পাঠানোর নামে ঢাকা সিলেটে বিভিন্ন হোটেলে নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরেন।

সর্বশেষ গত বুধবার (২৬ জানুয়ারি) সিলেট নগরের একটি আবাসিক হোটেলে একই ইউনিয়নের হাড়গ্রাম এলাকার অনিল দাস (মুচি অনিল) এর মেয়ে লিপি রানী দাসকে নিয়ে অবস্থানকালে মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে আটক হয়। আটকের পর তাকে ও মুচি অনিলের মেয়ে লিপিকে থানায় নিয়ে আসা হয়। পরদিন তাদের নন-এফএআর মামলা দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আটক ও আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাদের আটক করা হয়েছে। পরবতীতে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD