1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বাজার কমিটি গঠন নিয়ে উত্তেজনা

  • আপডেটের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার কমিটি গঠন নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। এ নিয়ে বাজার জুড়ে আলোচনা চলছে। কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচীত ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহন করার পর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারের কমিটি নিয়ে আলোচনা শুরু হয়ে। এর মধ্যে অনেকেই প্রার্থীতা ঘোষনা করেন এর মধ্যে শুরু হয় প্রচারণা। কিন্তু বাজারের বর্তমান সাধারন সম্পাদককে বাদ দাওয়াত দেওয়া হয় বাজারের দোকানগুলোতে নির্বাচন ছাড়া বাজার কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন অনেকেই। পরে বর্তমান সাধারন সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সাথে একমত পোষন করেন বাজারের ব্যবসায়ীগন।

অভিযোগে উল্লেখ করে আজমল হোসেন মিটু জানান, আমি রানীগঞ্জ বাজারের বর্তমান সাধারন সম্পাদক। আমার সাধারন সম্পাদকের মেয়াদ শেষ হওয়ায়, আমি চাই আগামী নির্বাচন ভোটের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচন করা হউক। আমি জেনেছি আগামী কাল ২৭ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩ টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে বাজারের ব্যবসায়ী ছাড়া কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বর্তমান বাজার সেক্রেটারী থাকা সত্তেও বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির অনন্যা সদস্য ও বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে উক্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা বাজার ব্যবসায়ী বৃন্দ নির্বাচনের মাধ্যমে আমাদের বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নির্বাচন করতে আগ্রহী। যদি আগামী কালকে উক্ত উদ্যোগ নেওয়া হয় তাহলে ধাঙ্গা-হাঙ্গামার সম্ভাবনা রয়েছে। আমাদের বাজার বাসীর চাওয়া নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাজার সাধারন সম্পাদক নির্বাচন করা হউক। আমি বাজার বাসী সাথে একমত পোষন করে বাজার কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD