বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো মোবাইল উদ্ধার করে দিল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইলটি উদ্ধার করে শুক্রবার (৪মার্চ) বিকালে প্রকৃত মালিক কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার কোতোয়ালী থানার বারঘড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে সাজু মিয়া একটি বেসকারি কোম্পানীতে চাকরির সুবাদে জগন্নাথপুরে বসবাস করেন গত ২৯ জানুয়ারী সকাল ১০টার দিকে নিজ বাস থেকে জগন্নাথপুর বাজারে আসার পথে অজ্ঞাতসারে তার SAMSUNG GALAXY A 20 মোবাইলটি রাস্তায় হারিয়ে যায়। যার মূল্য ১৫০০০ ( পনের হাজার) টাকা।
পরে ঐদিন জগন্নাথপুর থানায় সাধারণ ডায়রী করেন যার নং ১২৯৫। সাধারণ ডায়রী হওয়ার পর থানার অফিসার ইনচার্জ সাধারণ ডায়রীটি তদন্তভার এসআই মোঃ ওবায়দুল্লাহ কে দিলে জগন্নাথপুর সার্কেল শুভাশিষ ধরের তত্ত্বাবধায়নে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইলটি উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিক কে অফিসার ইনচার্জ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply