1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

যুক্তরাজ্যের ডেপুটি মেয়র জুৎসনা ইসলামকে জগন্নাথপুরে সংবর্ধনা

  • আপডেটের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৯১ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::
যুক্তরাজ্যের ডেপুটি মেয়র জুৎসনা ইসলামকে ভয়েস অব জগন্নাথপুরের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের ব্রয়া, রেডব্রিজের ডেপুটি মেয়র জুৎসনা ইসলাম বলেন, মা ও মাটির ঠানে দেশে বার বার ছুটে আসি। দেশের মানুষের ভালবাসা আমি কখনো ভুলতে পারিনা। সদূর প্রবাসে থেকেও দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি। আমরা প্রবাসীরা যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে বর্হিবিশ্বে বাংলাদেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের দেশ আর পিছিয়ে থাকবেনা। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ভয়েজ অব জগন্নাথপুরের আহবায়ক ও উপজেলার কুবাজপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুনাইদ আহমদ সুন্দর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যের ব্রয়া রেডব্রিজের কাউন্সিলর সাম ইসলাম, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ্ব মহিবুল ইসলাম মধু মিয়া, কমিউনিটি নেতা আলহাজ্ব আমিরুল ইসলাম আমরু, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোঃ আনসার মিয়া হায়দার। শিক্ষক অনন্ত পালের পরিচালনায় ও জগন্নাথপুর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর শফিকুল হক শফিক, সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস সম্পাদক বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মোঃ দিলু মিয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক রিয়াজ রহমান । অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিশনার লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সলর সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মকবুল হোসেন, ব্যবসায়ী রফিক উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল হক নুমান, সাংবাদিক শামসুর রহমান জাবেদ, সাংবাদিক গোলাম সারোয়ার, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক হুমায়ুন কবির ফরীদি, সাংবাদিক বিপ্লব দেবনাথ, সংবাদকর্মী মোঃ রনি মিয়া প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। পরে সন্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD