1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে জগন্নাথপুর বিএনপির উদ্যোগে লিপলেট বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি।

শনিবার (১২ মার্চ) বিকাল ৫টায় উপজেলার হাসপাতাল পয়েন্ট সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক, বিএনপি নেতা এম.সিরাজুল ইসলাম আশিক, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন আহমদ, বিএনপি নেতা মুহিবুর রহমান শিশু, বিএনপি নেতা হুমায়ূন রশীদ, জালাল আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. আল আমীন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। উপজেলা বিএনপির নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD