1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৬৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সৃযোদয়ের সাথে সাথে সকল সরকারী,বেসরকারী,ব্যক্তিগত ও প্রতিষ্ঠানে মর্যাদায় সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও আ.লীগের উদ্যোগে সকালে জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তব অর্পন করেন। পরে উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে পৌর পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর, থানার অফিসার ইনজার্চ মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা আ.লীগের উদ্যোগে পৃথকভাবে আলোচনাসভা, শহরের প্রধান প্রধান সড়ক, বিভিন্ন স্থাপনা সমূহে জাতীয় পতাকা ও আলোক সজ্জতকরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির সহ অনান্যে উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD