1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে লোটোর শোরুম উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৮৫ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাণ কেন্দ্র টিএনটি রোডের সৌরভ মার্কেটে বিশ্ববিখ্যাত ইটালিয়ান ব্রান্ড লোটোর শোরুম উদ্ধোধন করা হয়েছে। নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় লোটোর শোরুম উদ্ধোধন করেন লোটোর এমডি কাজী জামিল ইসলাম। এ সময় লোটোর শোরুম এর সিলেট এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ সোহেল, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ, জগন্নাথপুর বাজার বণিক কমিটির সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দীন, কাউন্সিলর শফিকুল হক, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, শিবির নেতা উজ্জ্বল আহমদ, সৌরভ মার্কেটের মালিক গোপাল বনিক, আ সোবহান স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হুসবানুন নুর, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, ব্যাবসায়ী শাকবির খান, এমদাদুল হক আমিনী,শাহ আবেদ আলী, জগন্নাথপুর এর ফ্রাঞ্চাইজি মালিক আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং আনোয়ার হোসেন সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

লোটো শোরুমের পার্টনার আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ ও মো. আনোয়ার হোসেন বলেন, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে পণ্যটি পাওয়া যায় এখন থেকে একই মানের পণ্য জগন্নাথপুরের লোটোর ব্রান্ডের শোরুম থেকে ক্রেতারা ক্রয় করতে পারবেন। শোরুমে উন্নতমানের স্যান্ডেল, সু ও চামড়ার স্যান্ডেলের পাশাপাশি টিশার্ট, গেঞ্জি, জিন্সের প্যান্ট, ব্যাগ, বেল্ট সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীর সমাহার ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD