1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪৫৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
মানবিক কর্মসূচীর ধারাবাহিক অংশ হিসেবে পবিত্র মাহে-রমজান উপলক্ষে মানবতার সামাজিক সংগঠন রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শতাধিক মুসলিম দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল শনিবার সকাল ১০টায় প্রথম দাপে ইউনিয়নের স্বাধীন বাজারে পাঁচটি ওয়ার্ডে ও দ্বিতীয় দাপে বিকেল তিনটায় বিশ্বরোড সংলগ্ন জালালপুর গ্রামে চারটি ওয়ার্ডের শতাধিক মুসলিম দরিদ্র পরিবারের মধ্যে রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রী বিতরণের পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী ফারুক আহমদ, স্বাধীন বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী কয়ছর রশিদ, আশরাফ আলী, জাহির আলী, সাংবাদিক শাহ এস এম ফরিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী রাকিব আলী বলেন, দারিদ্র্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ নিতে পেরে আনন্দিত। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাওফিক অনুযায়ী সাহায্য সহযোগিতার মাধ্যমে পাইলগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি দেখতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দিলে রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশন আগামীতে আরও বেশি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং সবসময় এসব সহায়তা অব্যাহত থাকবে । তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। এদিকে দরিদ্র পরিবারের মানুষ খাদ্য সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD