1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে বাস চাপায় সবজি বিক্রেতার মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬৬৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস চাপায় সায়েজ উদ্দিন (৪২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। সায়েজ উদ্দিন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সায়েজ উদ্দিন নিজ জমি থেকে পাঁকা টমেটো নিয়ে স্থানীয় ইনাতগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় উঠতে গেলে ঢাকা থেকে জগন্নাথপুরগামী আল-মোবারাকা বাসটি তাকে ধাক্কা দিয়ে ডান পায়ের উপর চাপা দিয়ে চলে যায়। এতে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ বাসটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD