1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দেড় বছরের সাজা ও ১৭ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১২২৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক তিনটি মামলার দু’টির দেড় বছরের সাজা ও ১৭ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ইসলাম উদ্দিন রনিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে জগন্নাথপুর পৌরসভার হাবিবনগর এলাকার মৃত সুশীল ঘোষের ছেলে। বুধবার (২০ এপ্রিল) আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সিআর ৫৯৮/১৬ মামলায় এক বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা। সিআর ৪০৬/১৮ মামলায় ৬ মাসের সাজা ও ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সহ সিআর ২০২৩/২০ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েতের নেতৃত্বে এসআই শফিক ও র্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার উত্তরা এলাকা থেকে সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী ইসলাম উদ্দিন রনিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD