1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ছাত্র হাতে শিক্ষক আহত: গ্রেফতার দুই

  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৬৩১ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক (২৬) কে পিটিয়ে আহত করেছে তার ছাত্র। কয়েকজন সহযোগি নিয়ে বুধবার (২০ এপ্লিল) সন্ধায় শিক্ষকের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ হামলাকারী ছাত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া (১৬) ও একই এলাকার আনছার মিয়া (২৫)। বুধবার বিকেলে কুবাজপুর বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুবাজপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক (৩০) কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়ে মাদ্রাসার ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণী কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী মারজান মিয়া, মাহিদ মিয়া ও নোমান মিয়া, আনছার মিয়া সহ কয়েকজন মিলে সন্ধ্যার আগ মুহূর্তে শিক্ষক কে একা পেয়ে পিটিয়ে আহত করেন।

পরে এলাকার লোকজন আহত শিক্ষক কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় ছাত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD