1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু গ্রেপ্তার চার

  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৩৩৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামাগঞ্জের জগন্নাথপুরে পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত যুবক পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাছুম মিয়া ও তার চাচাতো ভাই হাসান আহমেদ (২৪) এর পরিবারের মধ্যে মনোমানিল্য চলছিল। মাছুম মিয়ার ছোট ছেলে বৃহস্পতিবার বিকালে হাসান মিয়ার ঘরে গেলে হাসান মিয়ার পরিবারে লোকজন গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তুচ্ছ এ ঘটনা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মাছুম মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে সেখানে মাছুম মিয়ার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুল সত্তার অভিযান চালিয়ে চারজন কে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মিহত মাছুম মিয়ার দাদা মনোফর আলী(৭০) চাচী সাহেদা বেগম (২৭) চাচাতো ভাই হোসাইন মিয়া (২০),হাসান মিয়াকে(২০)। শনিবার (২৩ এপ্রিল) নিহত মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD