বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আরটিআইপি-২ এর অর্থায়নে ব্র্যাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের অধীন কেউন বাড়ি বাজার কমিউনিটি রোড সেফটি গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল ২০২২) সকালে ব্র্যাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান ওসমানীনগর প্রকল্পের ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখের সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব জনাব সোহরাব হোসেন, আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মাওলানা হাফিজুর রহমান খালেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন অত্র ওয়ার্ডের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, গ্রাম্য ডাক্তার, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, গ্রাম পুলিশ, মটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে উল্লেখ্য যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন আর টি আই পি-২ এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি যৌথভাবে দেশের ১৫ জেলায় ১৫ টি উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উক্ত প্রকল্প কার্যক্রমের একটি হলো কমিউনিটি সড়ক নিরাপত্তা দল (সি আর এস জি) এর প্রশিক্ষণ।
Leave a Reply