1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৪৮৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিধবা এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মুস্তাফিজুর রহমান রাজন নামের ইজিবাইক (টমটম) চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ এপ্রিল) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজন উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের আরজদ আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন বছর আগে স্বামী মারা গেলে একমাত্র কন্যা শিশুকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বসবাস করছিলেন বিধবা নারী (২৮)। স্থানীয় মিরপুর বাজারে যাওয়া-আসার সুবাদে পরিচয় হয় টমটম চালক রাজনের সঙ্গে। এক পর্যায়ে গত ৫ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবাকে ধর্ষণ করে রাজন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে রাজন টমটম চাপায় হত্যার চেষ্টা করা হয় বলেও বিধবা অভিযাগ করেন। এ ঘটনায় গতকাল ওই বিধবা বাদী হয়ে রাজনকে প্রধানসহ অপর একজনকে আসামি করে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত রাজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আসামীকে কারাগারে এবং ভিকটিম মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD