1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে টুরিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

  • আপডেটের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৩৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
পর্যটন নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পর্যটনের প্রয়োজনীয় উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে রানীগঞ্জ টুরিস্ট ক্লাব নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (৬ মে) বিকালে রানীগঞ্জ টুরিস্ট ক্লাবের প্রথম ভ্রমণ মৌলভীবাজারে ভ্রমণে থাকা অবস্থায় ভিজিট মৌলভী বাজারের চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর এম. এ. সামাদ কমিটির নাম ঘোষনা করেন। এ সময় সাংবাদিক গোলাম সারোয়ারকে সভাপতি ও রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান মিজানকে সাধারন সম্পাদক করে ০৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক: রুবেল আমিন, সাংগঠনিক সম্পাদক: লয়লুছ মিয়া, প্রচার সম্পাদক: সাংবাদিক দুলন মিয়া, সিনিয়র সদস্য: তোফায়ের আহমদ, আব্দুল হামিদ, সদস্য আলফু মিয়া, রাহুল মিয়া।

এ সময় রানীগঞ্জ টুরিস্ট ক্লাব সদস্যরা জানান, রানীগঞ্জ টুরিস্ট ক্লাব এর প্রধান লক্ষ্য হবে জগন্নাথপুর একটি পর্যটন নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং একটি শান্তিময় ও মানবিক সমাজ গড়ে তোলা। এ বিষয়ে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD