1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে স্পোকেন ইংলিশ সেন্টারের উদ্ধোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪০৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি সেমিনার অনুষ্টিত হয়।

শুক্রবার(১০জুন) বিকালে রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এমএ ইংরিজ ইনস্টিটিউটের যাত্রা শুরু পূর্বক ফ্রি সেমিনার ও আলোচনা সভায় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অত্র ইনস্টিটিউটের কো-অডিনেটর মাসুম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক গোলাম সারোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ব্যবসায়ী আনছুর রহমান আনাছ, প্রবালী ব্যাংকের কর্মকতা শাকিল আহমদ, সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, সংবাদ কর্মী আব্দুল রহিম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আলী আহমদ। এ সময় অত্র ইনস্টিটিউটের সহকারী বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন সহ ইংরেজী শিখতে আসা প্রায় শতাদিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রায় ঘন্টাব্যাপি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় এমএ ইংরিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলী বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহ সব প্রতিষ্ঠানের পেশাজীবীরাই এ সেন্টার থেকে কোর্স করতে পারবেন। সবক্ষেত্রে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি নিশ্চিত সেন্টারটি শিক্ষার্থীরা একটি সম্পদে পরিণত হবে। আমি সকলের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD