1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা আবুল বাশারের জানাজা সম্পন্ন : পীর মিসবাহ্ এমপি সহ জাপা নেতাদের শোক

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জাতীয় পার্টি নেতা মোঃ আবুল বাশার (৫০) আর বেঁচে নেই। তিনি শুক্রবার রাত ১ টা ১০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি- রাজিউন। তাঁর নামাজে জানাজা শনিবার বিকেল ২ টা ২০ মিনিটের সময় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ জানাজার নামাজে অংশ নেন।

এদিকে জাতীয় পার্টি নেতা আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ৪ (সদর আসনের) মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ন ম ওহিদ কনা মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সজ্জাদুর রহমান সাজু, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝুনু, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব, জাপা নেতা রফিক উদ্দিন, মোঃ ফিরোজ রানা, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবদাল মিয়া, ফয়জুর রহমান, মস্তফা আলী, সুহেল মিয়া, রুপন আহমদ, যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর আলী, আব্দুর রহমান, তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া প্রমূখ।

নেতৃবৃন্দ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন জাপা নেতা আবুল বাশার ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ। দূর্দিনেও জাতীয় পার্টির নেতা- কর্মিদের পাশে থেকে তিনি দলকে সংঘটিত করার চেষ্টা করেছেন। জাতীয় পার্টির আদর্শকে বুকে লালন করে নিঃস্বার্থ ভাবে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি একজন নিবেদিত ও তরুন সমাজ সেবককে হারাল যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD