1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

শান্তিগঞ্জে প্রকৃত ঘটনাকে আড়াল করে পিতা- পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৮৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে প্রকৃত ঘটনাকে আড়াল করে আপন ভাইয়ের পরিবারের উপর মামলা দায়ের করা হয়েছে। টাইলা গ্রামের মৃত চমক আলীর ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে চলতি মাসের ২ তারিখ তার আপন ভাই মনু মিয়া ও ভাতিজা সোহমকে আসামী করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শান্তিগঞ্জ সুনামগঞ্জে এ মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর ৯২/২০২২ইং। আদালত মামলার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশে শান্তিগঞ্জ থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করেন। যার নং ১, তারিখ ০৮-০৬-২০২২ইং। মামলার অভিযোগে তোফায়েল মিয়া উল্লেখ করেন তার আপন ভাই মনু মিয়ার সাথে আর্থিক লেনদেন রহিয়াছে। লেনদেনের সূত্র ধরে তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে তার ছেলে জিহাদ আহত হয়। ঘটনার সরেজমিনে গেলে এলাকাবাসীর অনেকের সাথে আলাপকালে জানাযায়, তোফায়েল মিয়া এলাকায় একজন মাদকসেবী ও জুয়াড়ী হিসেবে পরিচিত। তিনি এ পর্যন্ত ৪টি বিবাহ করেন। মামলায় উল্লেখিত বিবরণ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত পক্ষে তোফায়েল মিয়ার ছেলে জিহাদ টিনে পড়ে তার হাতটি কেঁটে যায়। সাথে সাথে তোফায়েল মিয়া তার ছেলে জিহাদকে দিরাই উপজেলার রজনীগঞ্জ বাজারের মা ফার্মেসীতে প্রেমতোষ রায় এর নিকট চিকিৎসা নেন। পল্লী চিকিৎসক প্রেমতোষ রায় জানান, গত ২৭ মে সকাল ৮ ঘটিকার সময় মামলার বাদী তোফায়েল মিয়া তার ছেলে জিহাদকে নিয়ে আমার চেম্বারে আসে এবং হাত কেঁটে ফেলার বিষয়ে জানতে চাইলে তার পিতা তোফায়েল মিয়া জানান, জিহাদ টিন দিয়ে হাত কেঁটে ফেলছে। আঘাত গুরুতর না হওয়ায় আমি তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।

মামলার বাদী তোফায়েলের মা ছুরতুন্নেছা জানান, আমার ছেলে একজন মাদকসেবী ও জুয়াড়ি। মদ ও জুয়ার টাকার জন্য আমার ছেলে মনু মিয়া ও আমাকে গালিগালাজ করে। তার এ অপকর্মের প্রতিবাদ করায় তোফায়েল আরো হিস্্র হয়ে উঠে এবং মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে মনু ও নাতিকে হয়রানী করছে। আমার লন্ডন প্রবাসী মেয়ে মাদকসেবী তোফায়েলকে টাকা পয়সা না দিলে আমাকে ও আমার ছেলে মনু মিয়াকে গালিগালাজ করে। তার এসব কর্মকান্ডে আমরা অতিষ্ঠ। তোফায়েল-এর বৃদ্ধা মা ছুরতুন্নেছা মামলাটি সুষ্টু তদন্ত করে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD