বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ বন্যার শুরু হওয়ার পর মানবতার ফেরিওয়ালাগন মানবসেবায় নেমে পড়েন । বন্যার পরদিন থেকে বাংলাদেশ জমিয়তে ইসলামের কেন্দ্রিয় নেতা ও সুনামগঞ্জ ৩ আসনে সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বানবাসী জনসাধারনের মধ্যে ত্রান ও নগদ অর্থ পৌছে দেন।
শুক্রবার বিকালে উপজেলা নারিকেলতলা গ্রামে ও রানীগঞ্জ বাজারে প্রায় ৫০০ শতাদিক বানবাসী জনসাধারনের মধ্যে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ জমিয়তে ইসলামের কেন্দ্রিয় নেতা ও সুনামগঞ্জ ৩ আসনে সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ সহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply