1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩২৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
জ্বালানি তেল সহ দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার বিকেল ৫ টায় স্থানীয় পৌর পয়েন্টে এ প্রতিবাদ কর্মসৃচী পালিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো. রফিক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা ফয়জুর রহমান, আরব আলী প্রমুক।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মো. ঝুনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাহার, জাপা নেতা ছোরাব আলী, সামছুল হক, পৌর জাতীয় পার্টি নেতা মো. আমীর আলী, আব্দুর রহমান, মোস্তফা মিয়া, উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক সাংবাদিক মো. রনি মিয়া সহ অনেকেই।

বক্তারা বলেন জালানি তেল সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারে তাহলে তাদেরকে চরম মৃল্য দিতে হবে। বক্তারা বলেন জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে জনগণ শান্তিতে ছিল বলেই সেই স্বর্নযুগে মানুষ পূনরায় ফিরে যেতে চায়। বক্তারা দেশ ও জনগনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচী পালনের জন্য দলীয় নেতা-কর্মী সহ জনগণের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD