1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৫৪ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ভাষা হিসেবে যে ইংরেজির সঙ্গে আমাদের পরিচয় হতে হবে, তা এখন আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চায় ইংরেজি আজ একক অপ্রতিদ্বনদ্বী ভাষা। জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে হলে এবং আমাদের নিজস্ব সমৃদ্ধ বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতিকে আন্তজার্তিক পরিমন্ডলে পৌছাতে হলে ইংরেজি শিক্ষা আবশ্যক।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) বেলা ২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের হলরুমে এমএ ইংরেজি ইনস্টিটিউটের কলেজ শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে বক্তাগন ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে উপরুক্ত কথাগুলো বলেন। রানীগঞ্জ কলেজে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর এর সভাপতিত্বে ও এমএ ইংরেজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোহাম্মদ আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক মাসুম আহমদ।

এ সময় অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান প্রভাষক লিটন চন্দ্র দাশ, ইংরেজী প্রভাষক সাইদুর রহমান, অর্থনীতি প্রভাষক ইমরান আলী, তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিষয়ক প্রভাষক সাজ্জাদ আলী, বাংলা প্রভাষক মিজান আহমদ, সমাজ বিজ্ঞান প্রভাষক মিছলুর রহমান, অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ। এ সময় রানীগঞ্জ কলেজের ২শতাধিক ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন, ইউনিয়ন পর্যায়ে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান না থাকায় উপজেলায় গিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখতে হত। যেখানে রানীগঞ্জ ইউনিয়ন সহ আশেপাশের হাজার হাজার ছাত্র/ছাত্রী ইংরেজি ভাষা শিখে দেশে বিদেশে স্ব স্ব অবস্থানে সুনামের সাথে কাজ করবে এবং ইংরেজী ভাষা শিখে শত শত শিক্ষার্থী শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে জাতি গড়ার কাজে নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্তকরেন বক্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD