1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

কুশিয়ারা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৩৬ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ উদ্ধার করে সোমবার (২৯ জুন) ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

 

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার দিকে সেবা মূলক ৯৯৯ নম্বরে কল দিয়ে জগন্নাথপুর থানার পুলিশকে জানানো হয়, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের জালালপুর খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে একটি মৃতদেহ ভাসছে। এ খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) মির্জা সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ কুশিয়ারা নদীতে ভাসমান লাশ উদ্ধার করে। লাশটি নুরুল হক (৫৩) নামে এক ব্যক্তির।

 

 

 

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত মরদেহের পরিচয় পাওয়া গেছে।

 

 

 

 

 

তিনি মৌলভীবাজার জেলার ছনকাপন গ্রামের মৃত মোবারক আলীর ছেলে নুরুল হক (৫৩)। স্বজনরা তার লাশটি শনাক্ত করেছেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নিহতের ছেলে ও ভাই।

 

 

 

জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD