1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রানীগঞ্জ বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩২৫ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজরে তৃণমূলে ব্যাংকিং সেবা পৌছে দিতে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) রানীগঞ্জ বাজারের জগন্নাথপুরে রোডে ওয়াহিদ ম্যানশনে বিকাল ৪টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজারের এজেন্ট মো. সুলেমান মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ছাব্বির রহমান। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ ফেন্ডস্ ক্লাবের সভাপতি ইসলাম আলী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সিলেট রিজোনাল ম্যানেজার বিশ^জিৎ দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সুনামগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মো. সোহেল মিয়া, ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সুনামগঞ্জ জেলার সেলস ম্যানেজার মো. কামরুজ্জামান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার মিয়া তালুকদার।

আরো বক্তব্য রাখেন কম্পিউটার গ্যালারী প্রোপাইটার গোলাম সারোয়ার, আয়ান ফ্যাশনের প্রোপাইটার কাসেম আলী, আমিরা এন্ড অভি টেলিকমের সেলস ম্যানেজার হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বাজার ব্যবসায়ী সোহেল মিয়া, আনিছ মিয়া, আলিনুর রহমান, সাহেদ মিয়া, আবেদুর রহমান হাবিব, রুবেল আহমদ, এলেমান মিয়া, কালাম আহমদ, স্বপন মিয়া, শেখ আল আমিন, ছুনু মিয়া তালুকদার সহ বাজারের শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রানীগঞ্জ মাদ্রাসা মসজিদের মোয়াজ্জিন হাফিজ ইসলাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD