বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এলজিইডির উদ্যোগে ব্র্যাকের পরিচালনায় সপ্তাহব্যাপী সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত। উপজেলার দুর্ঘটনা প্রবন এলাকার ভিন্ন ভিন্ন স্পটে সপ্তাহব্যাপী সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহের ব্যাপি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা শুরু হয় গত ১৭ আগস্ট সকাল ১১টায় উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পাটলি ইউনিয়ন বাজার কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের, ১৮ আগস্ট রসুলগঞ্জে রসুলগঞ্জ বাজার কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের, ১৯ আগস্ট মিরপুর ইউনিয়ন পরিষদে মিরপুর বাজার কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের, ২০ আগস্ট আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কেউন বাড়ি বাজার সড়ক নিরাপত্তা গ্রæপের এবং ২১ আগস্ট ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাসপাতাল পয়েন্ট বাজার কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের সদস্যবৃন্দের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক সোবহান শেখ।
কর্মশালায় প্রতিটি কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের (সিআরএসজি) সদস্যবৃন্দ বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, স্কুল, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, ড্রাইভার, শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, গ্রাম পুলিশ, আনসার সদস্য, সমাজসেবক, সাধারণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের সদস্যগন সড়ক নিরাপত্তা অভিযান বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এছাড়া কিভাবে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা যায়। সে ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন। কোন কোন জায়গায় বেশি দুর্ঘটনা ঘটে এবং কেন ঘটে তা নিয়ে মুক্ত আলোচনা হয়। সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রæপের সদস্যগণ কিভাবে এই কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন আরটিআইপি-২ প্রকল্প এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি যৌথভাবে দেশের ১৫ জেলার ১৫ টি উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
Leave a Reply