স্টাফ রির্পোটার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে মাদক মামলার আসামি বিভু বণিক (৪১) কে গ্রেফতার করেছে।সে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর (বাসুদেব বাড়ী) এলাকার বৈদ্যনাথ বণিকের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
যাহার মামলা নং ০৭, তারিখ-২৮/০৮/২০২২ ইং।
আজ সোমবার সকালে আসামী বিভু বণিককে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply