1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে আরো ১ চিকিৎসক সহ ২ জনের করোনা শনাক্ত: মোট আক্রান্ত ৮৪, সুস্থ্য ৫১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪০৯ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ১জন স্বাস্থ্যকর্মী সহ ২ জনের শরিরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৮৪জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সোমবার ( ২৯ জুন) রাত ১২টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্টএ ২জনের পজেটিভ আসে। আক্রান্ত  ১জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী।

 

 

 

নতুন ২জন পৌরসভার বাসিন্দা। মঙ্গলবার (৩০জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.খোকন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত একজনকে হোম আইসোলেশনে এবং অন্যজনকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখেন।

 

পাশাপাশি চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন। এ সময় উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায়, স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ, সমাজকর্মী রাজীব চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন ঘোষিত ৮ জন সহ সর্বমোট ৫১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন,

 

 

 

১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ,সিলেট থেকে পজেটিভ হয়ে আসা একজন সহ মোট ৫ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২৮ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD