1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ছাত‌কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৬০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন ক‌রেন।

প্রচন্ড ঝড় বৃ‌ষ্টি উপেক্ষা করে দিনব্যাপী টুর্নামেন্টে নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) ও রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
রানার্স আপ হয়ে‌ছেন আনন্দনগর-গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) ও গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা)।

পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন, আনন্দনগর-গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বাছিত এবং সা‌র্বিক সহযোগিতায় ছিলেন, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ ও ফুটবলার এস এম টুটুল।

ঐদিন বিকেলে পুরস্কার বিতরণ উপলক্ষে বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুনু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদের পরিচালনায় অনু‌ষ্টিত টুনা‌মেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক চন্দ্রন চন্দ্র পাল,

বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খালেদ হাসান,

ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, সাংবাদিক এম এইচ খালেদ, সাংবাদিক এমডি সাজ্জাদ তালুকদার,

ইউপি সদস্য আবদুল মতিন, সিরাজ উদ্দিন, হাফিজুর রহমান (মখদ্দুছ), সদস্যা আসনা বেগম, সাবেক মেম্বার সমশির আলী, জাকির হোসেন আকিল, আওয়ামীলীগ নেতা রমজান আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফেজ জামাল উদ্দিন জামাল, প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, মুমিনুর রহমান, মজলুল হক, জয়ন্তী দেবনাথ, মানিক মিয়া, ফজলুল হক, পূরবী রায়, বাসবী চৌধুরী, শেলি দে, মাওলানা সালেহ আহমদ কবির, আসকর আলী ও আফিয়া খাতুন, তুলসি দেবনাথ, মোজাম্মেল আলী,

সহকারী ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আবদুল বাছিত, সহকারী শিক্ষক ফজলুর রহমান, পরেশ চন্দ্র দাস, জাকারিয়া আহমদ, আলকাছ আলী, রোকেয়া বেগম, গীতা রানী দে, রেহানা বেগম, রুপালী ভৌমিক, রুনা তালুকদার, জলি ধর, কল্পনা দেবনাথ ও বারিন্দ্র দেবনাথ, রাহিমা বেগম, তাহমিনা বেগম,

রুনা তালুকদার, রুমা দত্ত, সুন্দর আলী, সুনুর মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাকির আহমদ ও সাহাব উদ্দিন, কাওছার খান, শাহজাহান, মাহবুবুর রহমান, আজির উদ্দীন, আসির আলী, মজলু মিয়া, শাহেদ আহমদ, শাহ মোহাম্মদ নোমান, নেছার আহমদ, আমির আলী, আঙ্গুর আলী, শাহ নোমান, কামাল, রশিদ, রসক, লিকছন, উজ্জল, ওলিউর, সাধু, রুমান প্রমূখ।

পরে বিজয়ী বালক-বালিকাদের ২টি চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দুই দলের মাঝে ট্রফি এবং প্রত্যেক প্রতিযোগিকে মেডেল তুলে দেন অতিথিবৃন্দরা।

এর আগে সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন, হাফিজুর রহমান মখদ্দুছ মেম্বার।
এসময় গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদ, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD