1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

শাল্লার আলোচিত ঝুমন দাশ ফের কারাগারে

  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৬৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেই আলোচিত ঝুমন দাশকে ফের গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শাল্লা থানার উপ- পুলিশ পরিদর্শক সুমনুর রহমান বাদী হয়ে ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের আদালতে তাকে হাজির করা হলে বিঞ্জ বিচারক জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকালে শাল্লার নোয়াগাঁও’গ্রামের ঝুমন দাশকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতে ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ফেইসবুকে হেফাজতের নেতা কারাবন্দি মামুনুল হককে নিয়ে বেফাঁস সমালোচনার অভিযোগে গেল বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ।

এই মামলায় ঝুমন দাশ সাড়ে ৬ মাসের অধিক সময় জেল খেটে একই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পায়।

ঝুমন দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে নোয়াগাঁও গ্রামে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD