1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ধর্মপাশায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ দেখা হয়েছে

 

ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় রাব্বী মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রাব্বী উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বীর বাড়ির পেছনের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কিছুদিন আগে রাব্বী বাড়ি থেকে পালিয়ে গিয়ে একই গ্রামের ইজ্জত আলীর মেয়ে মোছাঃ ময়না বেগমকে (১৮) বিয়ে করে। তারপর থেকে রাব্বী তার স্ত্রীকে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে অবস্থান করছিল।
গত বুধবার সন্ধ্যায় রাব্বী ময়নাকে নিয়ে বাড়ি ফিরে আসে।
পরে বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেনি।
বৃহস্পতিবার সকাল ৯ টায় বাড়ির পেছনের একটি আম গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ রাব্বীর মরদেহ উদ্ধার করে।
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD