1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে দেশীয় চোলাই বাংলা মদ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ দেখা হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ লিটার দেশীয় চোলাই বাংলা মদ উদ্ধার ও প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ।
এ সময় ১ জনকে মদ সেবন অবস্থায় আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম আকবর মিয়া (৩৫)।

শনিবার (০৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদরের বৌলাই নদীর তীরে রতনশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চোলাই মদ বিক্রির ৩ হাজার টাকাও জব্দ করা হয়।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এর নির্দেশনায় ডিবি পুলিশের এস আই তোফাজ্জল হোসেন, এ এস আই এরশাদ আলী সহ তাহিরপুর থানা পুলিশের সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নন্দন কান্তি ধর মাদক বিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ১ জনকে পলাতক ও ১ জনকে আটক উল্লেখ করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD