1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন,

সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. আজিজুর রহমান,

দৈনিক সুনামগঞ্জ ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমদ,এটিএন নিউজ ও দৈনিক খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংঙ্কজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির একাংশের সভাপতি বিন্দু তালুকদার, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার ও এনটিভির প্রতিনিধি গিয়াস চৌধুরী।

এছাড়া ও উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি এড. আইনুল ইসলাম বাবলু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, দৈনিক গনমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,

দৈনিক আজখালের খবরের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি বুরহান উদ্দিন, দি বাংলাদেশ টুডের প্রতিনিধি একে মিলন আহমদ,দি ফাইনাল সিয়াল এক্রপ্রেস এর প্রতিনিধি আফজাল হোসেন,ডিবিসির প্রতিনিধি আসাদ মণি,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,চ্যানেল এস এর প্রতিনিধি ফুয়াদ মণি,
দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মো. বাবুল মিয়া, ,দৈনিক সকাল বেলার প্রতিনিধি সামিয়ান তাজুল, দৈনিক সুনামগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান স্বপন,আনন্দ টিভির প্রতিনিধি এমরান হোসেন, এখন টিভির প্রতিনিধি লিপসন আহমদ, বাংলা টিভির প্রতিনিধি আল হাবীব,গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার আবু হানিফ প্রমুখ।

সভাপতির বক্তব্য নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ বলেছেন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপূরক। আমরা এই দুই পেশার মানুষ জনকল্যাণে কাজ করে থাকি।
পুলিশ সব সময় রাষ্ট্রের নিরাপত্তার পাশাপাশি জনগনের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে আর গনমাধ্যমকর্মীরা সমাজের অসংগতিগুলো তাদের কলমের মাধ্যমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার করে তা রাষ্ট্র এবং রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর নজরে এনে সহায়তা করে।

তিনি সুনামগঞ্জে তার দায়িত্ব পালনকালীন সময়ে সব সময় গণমাধ্যমকর্মীদের অধিক গুরুত্ব দিয়ে আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন আমরা পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এই পোশাক এবাদত মনে করে সমাজের অসহায় নির্যাতিত মানুষজনের সেবা নিশ্চিত করতে চাই।
যদি কোন থানার অসহায় জনগন জেলা শহরে এসে পুলিশ সুপারের সহায়তা চান তার দরে নেব সেই থানার অফিসার ইনচার্জ ব্যর্থ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী তিনি কোন অপরাধীকে প্রশ্রয় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন,গভীর রাতে যে কেহ ফোন দিলে এই ফোনের গুরুত্ব অধিক এবং ফোনটি রিসিভ করে তার বক্তব্য শোনা এবং তাৎক্ষনিক যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
তিনি এই সুনামগঞ্জকে সাম্প্রদাযিক সম্প্রীতির উর্বর ভূমি উল্লেখ করে বলেন, বাংলদেশের মধ্য এই জেলায় সম্প্রীতি ও রাজনৈতিক কালচার অন্যান্য জেলার তুলনায় ভিন্ন।
কাজেই তার সময়কালীন সময়টাতে তিনি এই জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে গণমাধ্যমকর্মীসহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD