1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

জগন্নাথপুরের গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত, বিভিন্ন সড়কে বন্যার পানি

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪১৪ দেখা হয়েছে

জামাল হোসাইন::

সুনামগঞ্জের জগন্নাথপুরের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। প্রবল বর্ষণ আর পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামাঞ্চলে বাড়ী-ঘর ও মৎস্য খামার পানির নীচে তলিয়ে গেছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আকস্মিক বন্যায় শঙ্কিত হয়ে পড়েছেন জনসাধারণ। প্রস্তুত রয়েছে প্রশাসন।

 

 

 

গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইলগাঁও, রানীনগর, রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও, আলমপুর, গন্ধর্ব্বপুর, অনন্তপুর,নারিকেলতলা, চিলাউড়া ইউনিয়নের হলিকোনা, বাউধরন, স্বজনশ্রী, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।

 

 

 

 

 

 

এরমধ্যে এসব এলাকার প্রায় ৩শতাধিক পরিবারের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে ইছগাঁও নামক স্থানে সড়কে উপর দিয়ে পানি চলাচল করায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতেছে। গ্রামের যাতায়াতের অনেক সড়ক পানিতে ডুবে গেছে। এতে করে লোকজন দুর্ভোগে পড়েছেন।

 

 

 

 

উপজেলার জনসাধারনের সাথে আলাপ করে জানা যায়, কুশিয়ারা সহ উপজেলার বিভিন্ন নদনদীর পানি  পানি বৃদ্ধি পাওয়ায় হাওরে পানি প্রবেশ করায় মৎস্য খামারে মাছ হাওরে চলে গেছে। এতে করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামীণ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। জনসাধারনের চলাচলে সমস্যা হচ্ছে।

 

 

 

মুশলধারে বৃষ্টিপাত হওয়ায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া ইতিমধ্যে স্কুল আঙ্গিনা সহ বিভিন্ন বাড়ী ঘরে পানি উঠে পড়েছে এবং রাস্তা -ঘাট পানির নীচে তলিয়ে গেছে । ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। আকস্মিক বন্যায় আতঙ্কে আছেন জনসাধারন।

 

 

 

 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, উপজেলার সকল জন-প্রতিনিধিদের সাথে যোগাযোগ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত আছে। আমরা সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করছি।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD