1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ দেখা হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে সালেহ আহমদ (২৫) নামে সদ্য অনার্স উত্তীর্ণ এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী এরশাদ আলীর জ্যেষ্ঠ ছেলে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সালেহ আহমদের নিজ শয়নকক্ষের সিলিংয়ের হুক থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সিলেট এমসি কলেজ থেকে পরিসংখ্যান বিভাগে সদ্য অনার্স উত্তীর্ণ সালেহ আহমদ সোমবার রাত ১১টার পরে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান।
মঙ্গলবার সকাল সকাল ৮টার দিকে অনেক ডাকাডাকি করেও ওই কক্ষের ভেতর থেকে তার কোনো সাড়া পাচ্ছিলেন না মা ছানারা বেগম।

পরে বাহির থেকে চাবি দিয়ে দরজার লক খুলে তিনি দেখতে পান ছাদের সিলিংয়ে ঝুলে আছেন সালেহ।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের ধারণা, সোমবার রাত ১১টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার পূর্বে কোনো এক সময় সিলিংয়ের হুকে গামছা বেঁধে গলায় ফাঁস নিয়েছেন সালেহ আহমদ। তবে কি কারণে আত্মহননের পথ বেচে নিলেন তিনি? তার সঠিক কারণ জানাতে পারেননি কেউ।

অপর একটি সূত্র জানায়, প্রেমঘটিত কারণেই আত্মহনন করেছেন তিনি।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অপমৃত্যু মামলা দিয়েছেন।
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD