1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ দেখা হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির মাসিক সভা বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
সভায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় মোবাইল কিংবা ইলেক্টনিক্স ডিভাইজ নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না, আসন্ন দূর্গাপূজা সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি সবকটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহন, চাউলধনী হাওরে লিজ গ্রহিতাদের মাছ আহরণ নিয়ে চলমান বিরোধ নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জ্ঞাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর।

এসময় সভায় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুমান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আলাউল হক সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD