1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রানীগঞ্জ সেতু উদ্বোধনের আগেই মোটর সাইকেল প্রতিযোগিতা : আহত ২

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে । অনেক দিনের স্বপ্ন সেতু দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লোকজন আসছেন। এরমধ্যে সেতুর উপরে উঠে গতির প্রতিযোগিতায় কিছু লোক লিপ্ত রয়েছে ।
স্থানীয়রা জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে উত্তরপাঁড় দিয়ে আসা একটি মোটর সাইকেল বিপরিত দিয়ে আসা আরেকটি মোটর সাইকেল এর মুখামুখি সংর্ঘষে লিপ্ত হয়।
এতে দুটি মোটর সাইকেল এর সামন সাইড ভেঙ্গে যায়, এতে দুইজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়।
আহত অবস্থায় দুইজনকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন কলকলিয়া ইউনিয়নের সাঙ্গীরগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে জোসেফ আহমদ (৩০) ও পৌর সদরের জগন্নাথপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রুপন মিয়া (২৩)।
প্রত্যক্ষদর্শী সোয়েব আহমদ জানান, বৃষ্টির দিনে সেতুর উপরে অংশ পিচ্ছিল হয়ে গিয়েছিল। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল আরোহীদের আমরা বার বার সর্তক করেছিলাম।

সর্তক করার দুই মিনিট পর এ ঘটনাটি ঘটে। আমরা দেখেছি সেতুর উপরে উঠে গতি প্রতিযোগিতা শুরু হয়। এ ধরনের মোটর চালকদের জন্য সেতু দেখতে আসা লোকজন ভয়ের মধ্যে রয়েছেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত দুইজন ব্যক্তি হাসপাতালে এসেছিল। গুরুতর আহত হওয়ায় আমরা তাদের সিলেট প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD