1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের বাড়িতে আগুন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়ির গাড়ী গ্যারেজে কে বা কাহারা রাতের আঁধারে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে।
এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনাটি রাজনৈতিক কারনে হতে পারে তবে প্রতিবেশিরা জানান বিষয়টি রহস্যজনক।
জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়ির গাড়ী গ্যারেজে বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ১২ টায় কে বা কাহারা বাড়ির গাড়ী গ্যারেজে কাপরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কিছুক্ষন পর আগুনে পুড়ার গন্ধে পাশ্ববর্তী রুমে থাকা মাওলানা হাবিবুর রহমান ঘুম থেকে উঠে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাওলানা হাবিবুর রহমান জানান কে বা কাহারা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমি দেখিনি। তিনি সহ প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও তিনি জানান।
কয়ছর এম আহমদের ভাতিজা মারজান আহমদ বলেন, আমাদের সাথে কারো শত্রুুতা নেই। বিষয়টি রাজনৈতিক হতে পারে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD