1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার : ঘাতক স্বামী আটক

  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের একটি ফিশারির পাড় থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাইলগাঁও গ্রামের অনঙ্গমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ফিশারির পাড়ে পশ্চিম পাইলগাঁও গ্রামের নুর আহমেদের স্ত্রী আছিয়া বেগম (৫০) গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পরে স্বজনরা আছিয়া বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী মেয়ের পাঠানো টাকা নিয়ে স্বামী নুর আহমেদের সাথে আছিয়া বেগমের প্রায়ই ঝগড়া হতো। রোববার ভোরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল।
ধারণা করা হচ্ছে, এ ঝগড়াকে কেন্দ্র করে স্বামী এ হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে।
পুলিশ ইতোমধ্যে আছিয়া বেগমের স্বামী নুর আহমেদকে আটক করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া বলেন, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করার ঘটনা শুনেছি। পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, পাইলগাঁও গ্রাম থেকে গলাকাটা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ওই নারীর স্বামী নুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD