1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দোয়ারাবাজারে বীর প্রতীক আব্দুল হালিমের ইন্তেকাল : সাংসদ মানিকের শোক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

 

মাফরোজা সিদ্দিকা বুশরা, সুনামগঞ্জ ::

জেলার দোয়ারাবাজার উপজেলার
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও
অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবদুল হালিম বীর প্রতীক ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি …রাজিউন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ব্রেইন
স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বীর
প্রতিক আব্দুল হালিমের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা
গ্রামে। তিনি ১৯৭১ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
মুক্তিযুদ্ধ শুরু হলে এলাকার কয়েকজন ছাত্র-যুবককে নিয়ে যুদ্ধে যাওয়ার
সিদ্ধান্ত নেন। ভারতের রেঙ্গুয়া বাজারে গিয়ে তাঁরা নাম লেখান
মুক্তিবাহিনীতে। ইকো-১ ট্রেনিং সেন্টারে এক মাসের ট্রেনিং শেষে তাঁদের
পাঠানো হয় ৫ নম্বর সেক্টরের বালাট সাব-সেক্টরে। সেখানে এক যুদ্ধে আহত হন
তিনি। বালাট এলাকা সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না। পরে তাঁদের
নিজেদের এলাকায় পাঠানো হয়। তাঁদের মোট ৭৩ জন সেলা সাব-সেক্টরে এসে যোগ
দেন। তিনি দোয়ারাবাজারের টেংরাটিলা,নরসিংহপুর, আলীপুর, হাছনবাহার,
বালিউড়া, ছাতকের হাদাটিলা ও দুরবিনটিলা এলাকায় যুদ্ধে অংশ নিয়েছেন। ১৩
অক্টোবর ১৯৭১ তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া সেতু উড়িয়ে
দেওয়া হয়। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে বীর প্রতিক খেতাব
দেওয়া হয়। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নে
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও
আত্মীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হালিম
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও বার্ধক্যজনিত সমস্যায় ভোগছিলেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় স্থানীয় টেংরা হাইস্কুল মাঠে
তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আব্দুল হালিম বীরপ্রতীকের
আকস্মিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক
সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ
সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ
সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার
এনামুল কবির ইমন, জেলা জজকোর্টের পিপি ও জেলা পরিষদের আওয়ামীলীগ মনোনীত
চেয়ারম্যান প্রার্থী ড.খায়রুল কবির রুমেন, দোয়ারাবাজার উপজেলা
আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস
আলী বীরপ্রতীক,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর
আশরাফী চৌধুরী বাবু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক কাজী জাহান, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট চান মিয়া,এডভোকেট
আব্দুল আজাদ রুমান, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ
তারেক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক
আল-হেলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD