আল-হেলাল : :
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর
জলাশয়ে ২০২২ ও ২০২৩ অর্থ বছরের জন্য মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের
আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে হাওর
বিলাস সংলগ্ন খরচার হাওরে ৪০৬ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সুনামগঞ্জ ৪
আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
একই সময়ে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের ১০০ বান্ডিল ঢেউটিন বন্যায়
ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন পীর ফজলুর রহমান
মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর
রহিম জাদিদ, উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান ভূইয়া, বিশ্বম্ভরপুর
থানার ওসি মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান
হাসান, ঠিকাদার আমির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.
সফিকুল হাসান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, ফতেপুর
ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ, বাদাঘাট (দ.) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.
এরশাদ মিয়া প্রমুখ।
পরে হুইপ মিসবাহ এমপি বলেন, মৎস্য দেশের গুরুত্বপূর্ণ
সম্পদ।
সুনামগঞ্জ মাছের এলাকা ও হাওর বেষ্টিত জেলা।
কিন্তু একে একে সুনামগঞ্জ থেকে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। ফলে নতুন প্রজন্মরা মাছের নামটা
পর্যন্ত এখন ভুলতে বসেছে।
সুনামগঞ্জের মিঠা পানির মাছ দেশের অন্য যেকোন অঞ্চলের চেয়ে সুস্বাদু। বর্তমানে এই জেলার হাওর জলায়শের মৎস্য সম্পদ
হুমকির মুখে।
জলমহাল যারা ইজারা নেন,তাদের ইজারা নীতিমালা অনুসরণ করে
হাওর ব্যবস্থাপনা করতে হবে।
তিনি আরো বলেন হাওর ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন করতে
পারলে মৎস্য সম্পদ আরো বৃদ্ধি পাবে ।
Leave a Reply