1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জের কাঠইর-জামালগঞ্জের ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ দেখা হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় কাঠইর-জামালগঞ্জের রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

হাতে লেখা ফেস্টুন নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন নেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার জয়নগর সরদারপুর পয়েন্টে স্থানীয়দের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার, সেক্রেটারী আবু হানিফ, জেলা যুবদলের সাবেক আহবায়ক সামসুজ্জামান, মঈন উদ্দিন কলেজের প্রভাষক তৈয়বুর রহমান, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী আমিরুল ইসলাম, জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেকারী জুলহাস উদ্দিন,ব্যবসায়ী আকিকুল ইসলাম,কবি শহিদ মিয়া,তানভীর আহমদ, লিয়াকত আলী, আলী আহমদ বাবলু,কবির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলায় যাতায়াতের একমাত্র রাস্তা কাঠইর থেকে জামালগঞ্জ পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার এমন অবস্থা থাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে, যেকোন সময় ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাই। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD