1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের প্রবীণ মুরব্বি মিছকন্দর আলী আর নেই, দাফন সম্পন্ন : জাপার শোক

  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

জগন্নাথপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের বড় ভাই, জগন্নাথপুর বাজারের সাবেক ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা প্রবীণ মুরব্বি মোঃ মিছকন্দর আলী আর বেঁচে নেই।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় নিজ বাড়ীতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুকাল তিনি ৩ ছেলে এবং ১৪ জন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা রাত সাড়ে ৮ টায় জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
জানাজা শেষে গ্রামের তিলোনা মাঠে পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেনী- পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

এদিকে জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি, প্রবীন মুরব্বি মোঃ মিছকন্দর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি নেতা মিছকন্দর আলী ছিলেন একজন এরশাদ প্রেমী ও জাতীয় পার্টির নিবেদিত প্রাণ।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টিকে বুকে লালন করেছেন।
তাঁর মতো নিঃস্বার্থ সমাজ সেবক ও নীতিবান মানুষের সমাজে অভাব রয়েছে।
এ শুন্যতা জাতীয় পার্টির স্থানীয় রাজনীতিতে সহজে পূরণ হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD