1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে চেয়ারম্যান শেরিন কোটি টাকা আত্মসাতের দায়ে সিআইডির জালে আটক

  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহববুল হক শেরিনকে কোটি টাকা আত্মসাৎ এর মামলায় গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে সিআইডি আটক করে।

সূত্র জানায়, মীরপুর ইউপি চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী শেরিন-এর বিরুদ্ধে সিলেট নগরস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন ‘আম্বরখানা আবাসন এসোসিয়েট প্রাইভেট লিঃ কোম্পানি’ নামে একটি কোম্পানিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে মামলার বাদীসহ বহু প্রবাসীকে কোম্পানির পরিচালক করা হবে বলে এমন শর্তে তাদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

উক্ত মামলাসহ এসএমপি’র এয়ারপোর্ট থানায় আরও ৩ টি প্রতারণার মামলা তদন্তাধীন রয়েছে বলেও সূত্র নিশ্চিত করেছে । এ ব্যাপারে মামলার বাদী অভিযোগ করে বলেন, আসামি শেরিন তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করে যাচ্ছেন। হুমকিজনিত কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারের বিষয়টি আমিও শুনেছি তবে মামলাটি সিআইডির থাকায় বিস্তারিত তারাই বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD