1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সামাজিক সংগঠন “স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর” এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর” এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠনের কার্যালয় আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেল এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র সংগঠনের সহ-সভাপতি হযরত মাওলানা মোঃ হুমায়ুন কবির।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক তিনবারের সভাপতি মাসুম মিয়া, সহ সভাপতি জহিরুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সাজু, অর্থ সম্পাদক সফিকুন নূর, প্রচার সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ, সহ প্রচার সম্পাদক শামসুন নূর রহমান, সাহিত্য সম্পাদক তারেক মাহমুদ জয় ও সংগঠনের তরুণ সমাজ কর্মী সুমন আহমেদ, রুমন আহমেদ, শাবাজ চৌধুরী প্রমূখ।

এ সময় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরবর্তী, উপস্থিত সকল সদস্যদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD