1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ঘরে ঘরে ভাইরাস জনিত চোখ উঠা রোগের পাদুর্ভাব, মিলছেনা ড্রপ

  • আপডেটের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভাইরাস জনিত সংক্রমণের কারণে হটাৎ (চোখ উঠা) রোগের পাদুর্ভাব দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিশু সহ নানা বয়সের মানুষ।

এদিকে রোগের প্রকোপ চরমভাবে বৃদ্ধি পাওয়ায় কোথায়ও খুঁজে মিলছেনা চোখের ড্রপ।
অভিযোগ রয়েছে, এই রোগ বৃদ্ধি পাওয়ায় এক শ্রেণীর অসাধু ফার্মেসি ব্যবসায়ী ঔষধের সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুল্য আদায় করছে।
তবে ফার্মেসী ব্যবসায়ীরা কেউ কেউ বলেছেন ভাইরাস জনিত (চোখ উঠা) রোগ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই ড্রপ জাতীয় ঔষধ সংকট দেখা দিয়েছে।

তারা বলছেন, কোম্পানির লোক না আসায় এই ড্রপ জাতীয় ঔষধের সংকট পড়েছে।

শনিবার পৌর শহরের জগন্নাথপুর বাজারের উদয়ন ফার্মেসী, সেবা ফার্মেসী, হোসেন ফার্মেসী, জগন্নাথপুর বাসস্ট্যান্ডে ফ্রেন্ডস ফার্মেসী, হাসপাতাল পয়েন্টের ইসলাম ফার্মেসী, আল- আমিন ফার্মেসী ও রেজিয়া ফার্মেসীসহ কয়েকটি ফার্মেসী ঘুরে চোখের কোন ড্রপ পাওয়া যায়নি।
অনেকেই চোখের ড্রপ না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান।

ডাক্তারদের অভিমত, ভাইরাস জনিত কারণে হটাৎ চোখ উঠা রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে।
সবাইকে টিউবওয়েল এর পানি দিয়ে বার বার চোখ ধৌত করারও পরামর্শ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD