স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
জানা যায়, রোববার (০২ অক্টোবর) জগন্নাথপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিআর-১১৫/২০২১ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী শহরের
ইকড়ছই গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মোঃ শাকিব ওরফে শাকিব হোসাইন (১৭), ও আব্দুল্লাহ ওরফে আব্দুল জলিল (১৭) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply